ঈদের ছুটি, বিরিয়ানির দাওয়াত আর এক দুঃসাহসিক মিশন! রোহানের কাছে এক সকালে হঠাৎ ফোন আসে তার মামার। মামাবাড়িতে বিরিয়ানি খাওয়ার আমন্ত্রণ পেয়ে রোহান শুরু করে তার অভিযান—মিশন ‘বিরিয়ানি’!
কিন্তু মিরপুর থেকে মোহাম্মদপুরের এই যাত্রা মোটেও সহজ নয়। পথে একের পর এক সমস্যা ও প্রতিকূলতার মুখোমুখি হতে হয় তাকে। সব বাধা পেরিয়ে রোহান কি শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে মামার বাড়িতে? নাকি বিরিয়ানি খাওয়ার স্বপ্ন অধরাই থেকে যাবে?
**‘মিরপুর টু মোহাম্মদপুর’** একটি পূর্ণাঙ্গ এপিক অ্যাডভেঞ্চার গ্রাফিক নভেল। **ইদরাক সারার রেজা** রচিত এই গল্পে রয়েছে অভিযান, মজার পরিস্থিতি, নানা প্রতিকূলতা এবং রোহানের বিরিয়ানি মিশনের রোমাঞ্চকর অভিজ্ঞতা।
কমিকস ও গ্রাফিক নভেলপ্রেমী পাঠকদের জন্য এটি হতে পারে দারুণ উপভোগ্য একটি বই।