একটা সময় ছিল, যখন সফিক সাহেবের মনে হতো বাজেট শুধু ধনীদের বিষয়। নিজের খরচ নিজেই চালাতে পারলেই তো হলো, বেশি হিসেবের কী দরকার? কিন্তু একদিন, হুট করে আসা বিপদ তার চোখ খুলে দেয়। আদরের মেয়ের উচ্চশিক্ষার টাকা জোগাড় করতে গিয়ে দেখেন, হাতে তো কিছুই নেই। তখন তিনি বুঝতে পারলেন শুধু ইচ্ছা থাকলেই হয় না, একটু পরিকল্পনাও দরকার।
সেই থেকেই শুরু। প্রতিদিন সন্ধ্যায় এক কাপ চা নিয়ে বসতেন, আর লিখে ফেলতেন দিনে কী কী খরচ হলো, কোথায় একটু কমানো যেত, কীভাবে সামনের সপ্তাহটা একটু ভালোভাবে চালানো যাবে।
এ বইটি সফিক সাহেবের মতো প্রত্যেকের জন্য যারা সঠিক অর্থিক পরিকল্পনা গ্রহন করে অর্থনৈতিক মু্ক্তি অর্জন করতে চায়।
বইটি তাদের জন্য -
যারা প্রতি মাসে আয় করেও সঞ্চয় করতে পারেন না। ব্যয় শেষে টাকাটা কোথায় গেল এই প্রশ্নের উত্তর খুঁজছেন।
যারা নিজেদের অর্থনৈতিক অভ্যাস গড়ে তুলতে চান, যারা এখনই চান বাজেট করতে এবং ভবিষ্যতের জন্য ভাবতে ।